1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ‘গলা কেটে হত্যা’ ব্ল্যাক টি, জাফরান, দাবার বোর্ডসহ পুতিনকে মোদির যত উপহার ফাস্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের (FHSCPF) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঁশখালীতে ওলামা দলের দোয়া মাহফিল  সোনারগাঁয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সময়কে মূল্যায়নের আহ্বান প্রধান অতিথির সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযানে মিয়ানমারগামী সিমেন্টের চালান জব্দ ৩০ মাঝিমাল্লা আটক চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার লাকসামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা: বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি

রাউজানে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২১৫ বার

নানা আয়োজনের মধ্যদিয়ে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যােগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। রবিবার (৭ মার্চ ) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ , রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা আ.লীগের সি. সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।

উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, কাউন্সিলর বশির উদ্দিন খান, কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর আলমগীর আলী, অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী, কাউন্সিলর কাউন্সিলর জসিম উদ্দিন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, তছলিম উদ্দিন, আ.লীগ নেতা স্বপন দাশ গুপ্ত, শাহা আলম চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম শাহাজান, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জিএম শাহা আলম প্রমূখ। অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন রাউজান উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা।

পরে ঐতিহাসিক ৭ই মার্চ ভাসন দিবস উপলক্ষে ভাষণ, আবৃতি, গান ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net