1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা, পুরষ্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

রাউজানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা, পুরষ্কার বিতরণ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ২৪৬ বার

রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ মার্চ) সকাল ১০টায় রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আ.লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল হারুন। পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চলনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি – ২ এর জেনারেল ম্যানেজার মোল্লা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা হাসেম চৌধুরী, রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দীন হিরু, শিক্ষিকা সু-প্রিয়া রানী দে প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net