1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

রামগড়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৮৭ বার

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়।

রোববার বিকাল ৪ টায় ৬ টি দলের অংশগ্রহণে সপ্তাহব্যাপী এই টুর্নামেন্ট রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান , রামগড় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর।

রামগড় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মো: নিজাম উদ্দিন।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বল্টুরামটিলা একাদশ বনাম রামগড় ফুটবল একাডেমি একাদশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার শেষ সময়ে ১-০ গোলে জয়লাভ করে রামগড় ফুটবল একাডেমি একাদশ দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হন। প্রথম দিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উদ্বোধনী খেলা দেখার জন্য বিপুল পরিমাণ দর্শকের মাস্ক পরিধান করে উপস্থিতি ছিলো লক্ষণীয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net