1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে সম্পত্তি বিরোধের জের ধরে বসত বাড়ি-ভাংচুর ও লুটপাট - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ

লাকসামে সম্পত্তি বিরোধের জের ধরে বসত বাড়ি-ভাংচুর ও লুটপাট

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৩৫ বার

কুমিল্লার লাকসামে সম্পত্তি বিরোধের জের ধরে বসত বাড়ি-ভাংচুর,লুটপাট ও বাড়িতে নারীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। বসতঘরের সকল মালামাল ভাংচুর ও মারপিট করে ক্ষান্ত হয়নি, ঘরের মধ্যে থেকে আসবাবপত্র এনে বাড়ির আঙ্গিনায় ফেলেছে স্থানীয় প্রতিপক্ষরা। বুধবার (১০ মার্চ) দুপুরে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটেছে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নে নৈরপাড়া গ্রামের ছিদ্দিকুর রহমান ছেলে দিদারুল আলমের বাড়িতে।
এ ঘটনার ভুক্তভোগী দিদারুল আলম বাদী হয়ে বুধবার জয়নাল আবেদীন,আবদুল রাজ্জাক, আবদুল খালেকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পুলিশ ঘটনার স্থলে এসেছে জয়নাল আবেদীনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসেন।

অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার নৈরপাড় গ্রামে সিদ্দিকুর রহমান সাথে একই বাড়ির মৃত আবদুল হামিদের ছেলে জয়নাল আবেদীনের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় সামাজিক সালিশ ধরবার ও হয়েছে। বুধবার (১০ মার্চ) দপুরে প্রতিপক্ষ জয়নাল আবেদীন, আবদুল রাজ্জাক আবদুল খালেকের নেতৃত্বে স্থানীয় ২০/২৫ লোকজন দলবদ্ধ ভাবে লাঠিশোটা, দেশিও অস্ত্রসস্ত্র নিয়ে ছিদ্দিকুর রহমান ও ছেলের বসত বাড়ীতে হামলা ভাংচুর চালায়। ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা লুটপাট শুরু করে হামলাকারীরা। দিদারুল আলম স্ত্রী তাছলিমা বেগম, ছিদ্দিকুর রহমান ও পরিবারের স্বজনরা বাঁধা দিলে তাদেরকে মারধর করে মোবাইল ফোন ও স্বর্নকার হাতিয়ে নেয়। এ সময় তাদের আত্নচিৎকারে পাশের বাড়ীর লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

দিদারুল আলমের স্ত্রী মারধরের শিকার তাছলিমা বেগম বলেন, দুপুরে হঠাৎ করে জয়নালের নেতৃত্বে এলাকার ২৫-৩০ জন যুবক আমাদের বাড়িতে প্রবেশ করে। বাড়িতে থাকা সকলকে এলোপাথাড়ি মারপিট শুরু করে। তারা আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে সবকিছু ভাঙচুর শুরু করে। চিৎকার করলে মেরে ফেলব। প্রায় দুই ঘণ্টা তাণ্ডব চালিয়ে তারা সিন্দুকে রাখা স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ সব কিছু নিয়ে চলে যায়।
বাড়িতে থাকা নিকট আত্মীয় স্বজনরা বলেন, এমনভাবে হামলা করা হয়েছে যা বর্ণনাতীত। এই বাড়িতে এখন রান্না করে খাওয়ারও ব্যবস্থা নেই। থাকার খাটও ভাঙ্গা। প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বাড়ির লোকরা। আমরা এসে থাকছি।
লাকসাম থানা (ওসি) নিজাম উদ্দিন বলেন, দিদারুল আলম বাদী হয়ে একটি অভিযোগ করেছে। জয়নাল আবেদীন নামে একজনকে
জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net