1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরের বীরতারায় সেলাই মেশিন বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

শ্রীনগরের বীরতারায় সেলাই মেশিন বিতরণ

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২৬১ বার

শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে লোকাল গভর্ন্যান্স
সাপোট প্রজেক্ট (এলজিএসপি-৩) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জন্মশতবার্ষিকী উপলক্ষে দরিদ্র নারীদের কর্মসংস্থানমূলক সেলাই মেশিন প্রশিক্ষণ ও প্রশিক্ষিত
২০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বীরতারা
ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন।

উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশন ফেরদৌস, সমাজ সেবা অফিসার
মাহফুজা পারভীন চৌধুরী, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিম হোসেন খাঁন।
এ সময় উপস্থিত আরো ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসার আশেকুর রহমান,
ইউপি সচিব মো. মজিবুর রহমান, ইউপি সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা জায়, একই দিনে এলজিএসপি প্রকল্পের আওতায় বীরতারা ইউনিয়নের চারিগাঁও সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের ২৮৫ জন কোমলমতি শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ভিজিডি চক্র-২০২১-২০২২’র উপকার ভোগী ৯৩ জন
নারীকে ভিজিডি কার্ড ও চাল দেওয়া হয়। ২ বছর মেয়াদি ভিজিডি’র আওতায় প্রত্যেক পরিবার
প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net