1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরানো হলো সেই ইটের দেয়াল : চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে আড়াই দিন পর চলছে যানবাহন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

সরানো হলো সেই ইটের দেয়াল : চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে আড়াই দিন পর চলছে যানবাহন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ২২৫ বার

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম : উত্তর চট্টলার গুরুত্বপূর্ণ রুট হাটহাজারী-নাজিরহাট-ফটিকছড়ি টু খাগড়াছড়ি মহাসড়কে রাত ১০ টা থেকে যানবাহন চলাচল শুরু করেছে।
বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান বলেন- হাটহাজারী উপজেলা প্রশাসন দ্রুতই সে ব্যবস্থা করেছে।

হাটহাজারী ইউএনও এবং পৌর প্রশাসক মো. রুহুল আমিন এবং এসিল্যান্ড শরিফ উল্লাহ্ নিজেরা সড়কে উপস্থিত থেকে এস্কেভেটরের সাহায্যে ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সড়কের উপর বিক্ষোভকারী হাটহাজারী মাদরাসা ছাত্রদের দেয়া অবরোধের দেয়াল এবং যাবতীয় চলাচল নিরোধ সরন্জামাদী তাৎক্ষনিক সরিয়ে নেন। এলাকাবাসী এবং এতে সহায়তাকারী সবাইকে এসময় তিনি ধন্যবাদ জানান।

উল্লেখ্য, শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে পুলিশের গুলিতে হতাহতের প্রতিবাদে বহু যাত্রীসাধারণ চলাচলকারী উক্ত সড়কটির হাটহাজারী মাদরাসা সম্মুখস্থ অবরোধ সৃষ্টি করলে আজ রোববার পর্যন্ত বন্ধ থাকে সকল প্রকার যানবাহন, এতে চরম ভোগান্তি হয় লোকজনের। এখন স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে লোকজনকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net