1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৫৪ বার

সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ, ৩২ ধারা আইন সংশোধন ও শৈলকুপার সাংবাদিক মনিরুজ্জামান মনিরের হত্যা প্রচেষ্টাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ঝিনাইদহের ব্যাপারীপাড়া সড়কে এ মানববন্ধনের আয়োজন করে জেলা রিপোর্টাস ইউনিটি।
এসময় জেলা রিপোর্টাস ইউনিটির সকল সদস্যসহ সাংবাদিক মনিরুজ্জামান মনিরের পক্ষে তার পরিবার ও শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নবাসী নিজস্ব ব্যানারে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ কবির, সাবেক সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সন্টু, প্রচার সম্পাদক এসএম রবি, সদস্য ওমর আলী সোহাগ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে, ৩২ ধারা আইন সংশোধন করতে হবে। সেই সাথে শৈলকুপার সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা অপহরণ করে হত্যাচেষ্টা করেছিলো। সে ঘটনায় শৈলকুপা থানায় মামলা দায়ের হয়। অথচ মামলা দায়েরের এক মাস পার হলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করেনি পুলিশ। আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে আর প্রতিনিয়তই বাদীতে মামলা তুলে নিয়ে হুমকি ধামকি দিচ্ছে এবং মাঝে মাঝেই সাংবাদিক মনিরের বাড়ীতে অতর্কিত হামলা চালাচ্ছে। তাই অবিলম্বে সন্ত্রাসী ও মাদক স¤্রাট এবং সাংবাদিক নির্যাতনকারী মামলার প্রধান আসামী ডিশ বাবুসহ অন্য আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত সাংবাদিকদের বিভিন্ন কর্মসূচী অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net