1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাউথ বাংলা ব্যাংক চেয়ারম্যানের ব্যাংক হিসাব জব্দ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

সাউথ বাংলা ব্যাংক চেয়ারম্যানের ব্যাংক হিসাব জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৯৪ বার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ।
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন ও তাঁর পরিবারের দুই সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এর ফলে এসব হিসাব থেকে আর কোনো টাকা উত্তোলন করা যাবে না। সম্প্রতি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেয়।

এস এম আমজাদ হোসেনের পাশাপাশি পরিবারের অন্য দুই সদস্য হলেন স্ত্রী বেগম সুফিয়া আমজাদ ও মেয়ে তাজরি আমজাদ। এর আগে তাঁদের নামে থাকা শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা আরোপ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য এসব হিসাব স্থগিত করা হলো। একই সঙ্গে তিন দিনের মধ্যে হিসাবের স্থিতি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, একজন কর্মচারীর নামে, ভাই, ভাতিজা, ভাতিজির মালিকানা দেখিয়ে, এমনকি জামানত ছাড়াও ঋণ নেন তিনি। এসব অর্থের একাংশ যুক্তরাষ্ট্র ও ভারতে পাচার করা হয়।

এর আগে গত ৫ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে চিঠি দেয় দুদক। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, দুদক গোপন সূত্রে জানতে পেরেছে, এস এম আমজাদ হোসেন ব্যাংকের শেয়ারসহ অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির চেষ্টা করছেন। এসব অর্থ অবৈধ প্রক্রিয়ায় দেশের বাইরে পাচারের চেষ্টাও করছেন তিনি, যা অর্থ পাচার আইনে অপরাধ।

দুদক সূত্রগুলো জানায়, একজন কর্মচারীর নামে, ভাই, ভাতিজা, ভাতিজির মালিকানা দেখিয়ে, এমনকি জামানত ছাড়াও ঋণ নেন তিনি। অভিযোগ রয়েছে, এসব অর্থের একাংশ যুক্তরাষ্ট্র ও ভারতে পাচার হয়েছে। ঋণের বড় অংশই রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের।

এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন লকপুর গ্রুপের কর্ণধার। দীর্ঘদিন হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানির সঙ্গে জড়িত আমজাদ হোসেন। বাগেরহাটে তাঁর ঘের ও কারখানা রয়েছে।

বর্তমান সরকারের মেয়াদে যাদের ব্যাংক দেওয়া হয়, এস এম আমজাদ হোসেন তাঁদের অন্যতম। এই ব্যাংকের পরিচালনা পর্ষদে রয়েছেন সরকারি দলের মেয়র ও সমর্থক ব্যবসায়ীরা। তবে মালিকানার বড় অংশই এস এম আমজাদ হোসেনের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net