1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিডিএ চেয়ারম্যান এর সাথে সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির কর্মকর্তাদের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

সিডিএ চেয়ারম্যান এর সাথে সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির কর্মকর্তাদের মতবিনিময়

শামীমুর রহমান, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩২০ বার

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ এর সাথে সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির নব নির্বাচিত উপদেষ্টামন্ডলী ও কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা গতকাল বিকাল ৪ ঘটিকায় সিডিএ’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এ-সময় সমিতির নেতৃবৃন্দ সিলিমপুর সিডিএ আবাসিক এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব হেলাল উদ্দিন চৌধুরী (তুফান) সিডিএ এলাকার খানা-খন্দকে ভরা রাস্তা-ঘাট সংস্কার, সীমানা প্রাচীর নির্মাণ, লে-আউট প্ল্যান অনুযায়ী সকল সুযোগ সুবিধা নিশ্চিতকরণের জন্য সিডিএ চেয়ারম্যানের নিকট জোর দাবি জানান। সাথে সাথে সিডিএ চেয়ারম্যান আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষকে সিলিমপুর সিডিএ প্রকল্প পরিদর্শন করার অনুরোধ জানান। এ সময় সিডিএ চেয়ারম্যান প্রকল্পটি শীঘ্রই পরিদর্শন করবেন বলে সমিতির নেতৃবৃন্দকে আশ্বাস দেন।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আমজাদ হোসাইন এলাকার অনুন্নত রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও কালভার্ট জরুরি ভিত্তিতে সংস্কার সহ শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রতিষ্ঠা, নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি স্থাপন সহ নানান সমস্যাবলি জরুরি ভিত্তিতে সমাধানের জোর দাবি জানান।

সভাপতি মো.এনায়েত উল্লাহ হাজারী সিলিমপুর সিডিএ আবাসিক এলাকাকে একটি মডেল আবাসিক এলাকায় পরিণত করতে সিডিএ’র চেয়ারম্যানের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লে.কর্ণেল (অব.)জয়নুর রশীদ, এরাদাত উল্ল্যাহ এফসিএ, লায়ন মনোয়ারা বেগম, অধ্যাপক মুহাম্মদ শামসুল কবীর শামীম, আলহাজ্ব মো.রফিকুল ইসলাম, মো. সাহাব উদ্দীন, মো. ফজলুল কবীর, মো.মোজাম্মেল হোসেন, মো.মনিরুজ্জামান, দিদার হোসেন, আবুল কালাম আজাদ, মো. নাসির উদ্দীন, মো. এনামুল হক ভুঁইয়া, মোজাম্মেল হক, সাইফুল ইসলাম, আল-আমিন, নুরুল আমিন, ডা. মো. আরিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net