1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিপিবি নেতা সমর দত্তের বিরুদ্ধে সড়ক ও জনপথের জায়গায় দখলের অভিযোগ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সিপিবি নেতা সমর দত্তের বিরুদ্ধে সড়ক ও জনপথের জায়গায় দখলের অভিযোগ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৮৭ বার

শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকার ছনবাড়ি চৌরাস্তায় সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে একাধিক দোকানপাট নির্মাণ করছেন সমর দত্ত। নিষেধাজ্ঞা
থাকার পরেও সমর দত্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি সড়ক ও জনপথ কার্যালয়ের দক্ষিন পাশে
সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাকের ডগায় এসব ঘর পুনরায় নির্মাণ করছেন। এসব অবৈধ ঘর
নির্মাণের বিষয়ে গত ২২ জানুয়ারি বেশ কয়েকটি দৈনিক পত্রিকাসহ অনলাইন পোর্টালে
সচিত্র প্রতিবেদন প্রাকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেঙে দেন। এর পরে কিছুদিন যাবত
নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন গতবারে মুন্সীগঞ্জ-১ আসনের
সিপিবি’র মনোনীন এমপি প্রার্থী (কাস্থে মার্কা) সমর দত্ত।

এনিয়ে জনমনে প্রশ্ন উঠেছে সমর দত্তের খুঁটির জোড় কোথায়?

খোঁজ খবর নিয়ে জানা গেছে, শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়া গ্রামের বাসিন্দা ও শ্রীনগর
বাজার স্বর্ণ শিল্প সমিতির সাবেক সাধারণ সম্পাদক সমর দত্ত মালিকানা সম্পত্তি দাবি করে
সড়ক ও জনপথের শ্রীনগর অফিসের সামনে ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিন পাশে ছনবাড়ি
চৌরাস্তার প্রায় ৫০ থেকে ৬০ ফুট জায়গা দখল করেন। এর আগে তার নির্মাণাধীন দোকানগুলেঅ
কর্তৃপক্ষ ভেঙে দেন। তার কিছুদিন পর অথাৎ কিছুদিন ধরে ফের একই স্থানে দোকান নির্মাণ
কাজ শুরু করেন সমর দত্ত। অপরদিকে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ সমর দত্তকে নির্মাণ কাজ বন্ধ রাখতে
বললেও কোন কাজে আসছেনা। এতে করে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরুপায় হয়ে পরেন। এঘটনায়
কর্তৃপক্ষ শ্রীনগর থানায় ও সড়ক ও জনপথের উধ্বর্তন কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে বলে
জানা গেছে।

সমর দত্তের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার মালিকানা জায়গায় দোকান ঘর
নির্মাণ করেছি। আমার সব বৈধ কাগজপত্র আছে। সড়ক ও জনপথ কর্তৃপক্ষের ডাকে তিনি
কোন সারা দিচ্ছেন না কেন এমন প্রশ্নের জবাবে তিনি কোন সুদত্তর দিতে পারেননি।
এব্যাপারে সড়ক ও জনপথ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর অফিসের উপ-প্রকৌশলী সাঈদ আলম জানান,
সমর দত্তকে একাধিকবার বলা হয়েছে সে কোন মালিকানা কাগজপত্র দেখাতে পারেননি। এর আগেও
তার নির্মাণাধীন দোকান ভাঙা হয়েছে। পুনরায় তিনি দোকান নির্মাণ শুরু করলে তাকে
একাধিকবার ডাকানো হলেও তিনি আসেননি। তিনি অবৈধভাবে এসব দোকানঘর নির্মাণ
করছেন। উধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশ পেলে নির্মানাধীন দোকান ভাঙা হবে বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net