1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল চাকুরী দেওয়ার কথা বলে অর্থহাতিয়ে নিয়ে, ভুক্তভোগী নামে মিথ্যা মামলা   এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের

৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩০৫ বার

বাগেরহাট জেলার, মোল্লাহাটে মাত্র ৬বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টাকালে প্রতিবেশী ইসহাক মোল্লা (৬০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মোল্লাহাট থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাহালপুর পূর্বমধ্যপাড়া এলাকায় ন্যাক্কার জনক এ ঘটনা ঘটে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজি গোলাম কবীর জানান, পায়খানার বেড়া দিতে প্লাস্টিকের বস্তা সেলাইয়ে সহযোগীতার জন্য ওই শিশুকে ডেকে নেয় তার প্রতিবেশী দাদা সম্পর্কের ইসহাক মোল্লা। সেলাই কাজ করে একটি পুকুরের ঢালে নিয়ে শিশুকে ধর্ষণ চেস্টা করে ইসহাক মোল্লা।

প্রতিবেশী এক মহিলা বিষয়টি দেখে চিৎকার করলে লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে শিশুটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। আটক ইসহাক মোল্লাকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ইসহাক মোল্লা বলেন, কিভাবে যেন শয়তান তাকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net