1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগুনে পুড়ে ৬টি দোকান ভস্মিভূত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

আগুনে পুড়ে ৬টি দোকান ভস্মিভূত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২৮০ বার

বাগেরহাট জেলার, মোল্লাহাটে আগুনে পুড়ে ৬টি দোকান ভস্মিভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মোল্লাহাট উপজেলার চরদারিয়ালা বাজারে বৃহস্পতিবার রাত ১ টার দিকে এঘটনা ঘটে। এতে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে এই ৬টি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগা মাত্রাই আমরা স্থানীয় এলাকাবাসী পানি এবং বালি দিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হই। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লেগে ৬টি দোকান মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। ৬টি দোকান আগুনে পুড়ে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

দোকানের মালিক কামরান শেখ বলেন, আমি রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। পরে এলাকাবাসীর চিৎকারে আমার ঘুম ভাঙ্গে । বাজারে গিয়ে দেখি আমার ৬ টি দোকান আগুনে পুড়ে গেছে। ৬টি দোকানের মধ্যে আমি নিজেও একটি দোকান করতাম। এতে আমার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ওষুধের দোকানদার মনির সরদার বলেন, এই বাজারে আমি দীর্ঘদিন ওষুধের ব্যবসা করি। আমি রাতে দোকান বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে ছিলাম, রাত ১ টার দিকে খবর পাই দোকানে আগুন লেগেছে। এসে দেখি ওষুধপাতি সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এতে আমার ২লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি পুরো সর্বশান্ত হয়ে গেছি।

স্থানীয় ইউপি সদস্য জুয়েল শেখ বলেন, আমি খবর পেয়ে এসে দেখি ৬টি দোকান আগুনে পুড়ে গেছে। ৬টি দোকান পুড়ে দোকান মালিকদের প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন যদি এদের সাহায্যের হাত বাড়াই তাহলে এরা পুনরায় ঘুরে দাড়াতে পারবে।

এঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সাথে কথা বলেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net