ঢাকা   ০৬:৫৫:১২ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

ইউনিয়ন পরিষদ নির্বাচন শরণখোলায় ৪টির মধ্যে ৩টিতেই চেয়ারম্যান বিনা ভোটে

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩৩২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার (২৪মার্চ) বাগেরহটের শরণখোলায় আরো একটি ইউনিয়নে প্রতিদ্ব›দ্বী তিন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে, ২নম্বর খোন্তাকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে আর ভোটের প্রয়োজন পড়ছে না। এনিয়ে উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে তিনটিতেই তিন জন প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেন ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকার জানান, ২নম্বর খোন্তাকাটা ইউনিয়নে যুবলীগের সাবেক সভাপতি আবুল হোসেন নান্টু, যুবলীগের বর্তমান যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামান জমাদ্দার এবং ইসলামী আন্দোলনের আবুল হাসান গাজী আজ (বুধবার) দুপুর ১টার দিকে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় ওই ইউনিয়ন নৌকার প্রার্থী জাকির হোসেন খান মহিউদ্দিন বিনা প্রতিদ্ব›দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর আগে ২১মার্চ ৩নম্বর রায়েন্দা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন তার মনোনয়ন পত্র প্রত্যাহার করার ফলে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা এবং ৪ নম্বর সাউথখালী ইউনিয়নের একক প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোজাম্মেল হোসেন বিনা প্রতিদ্ব›দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এর ফলে, আগামী ১১ এপ্রিলের নির্বাচনে শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে শুধুমাত্র ১নম্বর ধানসাগর ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি