1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উপকুলিয় পাঁচটি ইলিশ অভয়াশ্রমে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

উপকুলিয় পাঁচটি ইলিশ অভয়াশ্রমে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ

খলিল উদ্দিন ফরিদ।।ভোলা জেলা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৭৪ বার

জাটকা সংরক্ষণে আজ সোমবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ছয় জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। জেলাগুলো হল- বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর ও লক্ষীপুর।

এ সময় সারা দেশে ইলিশ আহরণ বন্ধ থাকার পাশাপাশি বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন এবং মজুদও নিষিদ্ধ থাকবে। এরই মধ্যে সংশ্লিষ্ট জেলাগুলো এ বিষয়ে জেলেদের সচেতন ও সতর্ক করে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। স্থানীয় মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের পক্ষ থেকে নিষিদ্ধ সময়ে নিয়মিত টহলেরও ব্যবস্থা করা হয়েছে।

পাঁচটি অভয়াশ্রম এলাকা হলো- চাঁদপুর জেলার ষাটনল থেকে লক্ষীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার এলাকা; ভোলা জেলার মদনপুর বা চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার এলাকা; ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা।

এছাড়া শরীয়তপুর জেলার নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা এবং চাঁদপুর জেলার মতলব উপজেলার মধ্যে অবস্থিত পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকা এবং বরিশাল জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ ও বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর প্রায় ৮২ কিলোমিটার এলাকা।

প্রতিবছর মার্চ ও এপ্রিল দুই মাস উল্লিখিত অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এ সময় ইলিশের অভয়াশ্রমগুলোতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তিনি কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, জেলারা যাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য অভিযান চলবে। মৎস্য ঘাটগুলোতেও প্রচার-প্রচারণা মাইকিং করা হচ্ছে। যাতে জেলেরা ইলিশ ধরা থেকে বিরত থাকে।

তিনি বলেন, ইলিশের অভয়াশ্রমে জেলে পুর্নবাসনের ব্যবস্থা নেই, তবে ঝাটকা সংরক্ষন কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net