1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একটি ব্রীজের অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল চাকুরী দেওয়ার কথা বলে অর্থহাতিয়ে নিয়ে, ভুক্তভোগী নামে মিথ্যা মামলা   এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের

একটি ব্রীজের অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ!

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৮৬ বার

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও- ইসলামাবাদে ব্রীজ না থাকায় ঝুঁকিপূর্ণ কাঠের সাকু দিয়ে পারাপার করছে ১০ গ্রামের মানুষ।

এ সাকু দিয়ে পারাপার করতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা।

অন্যদিকে এ সাকু দিয়ে পারাপার করতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে পথচারীসহ এলাকাবাসী।

সরেজমিনে দেখা গেছে, ইসলামাবাদ হিন্দু পাড়া হয়ে ঈদগাঁও বাজার এলাকার সওদাগর পাড়া সংযোগ সাকুটি ঝুঁকিপূর্ণ একটি কাঠের সাকু।

এ সাকু দিয়ে প্রতিদিন যাতায়াত করছে ইসলামাবাদ হিন্দু পাড়া, চরপাড়া, রাবার ড্যাম জালালাবাদ,লরাবাক, খামার পাড়া, মিয়াজী পাড়াসহ পোকখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন।

অন্যদিকে এ সব এলাকার লোকজন প্রতিদিন ঈদগাঁও বাজারে কেনাকাটা,ব্যবসা বাণিজ্য,ব্যাংক, হাসপাতালসহ বিভিন্ন প্রয়োজনে আসতে হচ্ছে এ সাকু দিয়ে।

অন্যথায় বিকল্প সডক হয়ে ইসলামাবাদ বাঁশঘাটা ও জালালাবাদ সড়ক দিয়ে অনেক দুরে পায়ে হেঁটে ও গাড়িতে করেই ঈদগাঁও বাজারে পৌঁছতে হয়।
এতে আরোও বেশি দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের ।

এ দিকে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সমস্থ শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ঈদগাঁও বাজার সংলগ্ন হওয়ায় এ সব এলাকার শিক্ষার্থীদের এ ঝুঁকিপূর্ণ সাকু দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়।

সচেতন মহলের মতে, এই হিন্দু পাড়া -সওদাগরপাড়ার সংযোগ ব্রীজটি নির্মান হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটবে।

অন্যদিকে এসব এলাকার লোকজনের ভোগান্তি কমবে এবং এ ক্রাইমজোনে আইনশৃঙ্খলার উন্নয়ন হবে।

ইসলামাবাদ রাবার ড্যাম এলাকার লোকজন জানান, বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম চললেও সঠিক নেতৃত্বের অভাবে আমাদের সপ্নের ব্রীজটি হচ্ছে না।
এ ঝুঁকিপূর্ণ সাকূ নিয়ে আমরা খুবই সমস্যায় রয়েছি।

এ ব্যাপারে ইসলামাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার বলেন , এ ব্রীজের ডিজাইন এবং ম্যাপ হয়েছে। আগামী মাসে কাজ শুরু করা হবে বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net