1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার কারনে ১ বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

করোনার কারনে ১ বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৪৬৬ বার

সারাদেশের ন্যায় লালমনিরহাটের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ সাথে কপালও পুড়ছে কিছু ব্যবসায়ীর। ঘাতক করোনার কারনে বিপাকে পড়েছেন তারা। লালমনিরহাটের ৫ উপজেলার কয়েক হাজার ক্ষুদ্র -ব্যবসায়ী। বিশেষ করে যারা স্কুল, মাদরাসা ও কলেজ কেন্দ্রীক ব্যবসা করেন,এগুলো বন্ধ থাকায় তারা ব্যাপক-ক্ষতির মুখে পড়েছেন।

অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন। আবার অনেক ব্যবসায়ী কোন রকম ঘাপটি মেরে পড়ে আছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে। করোনার শুরুতে লকডাউনের সময়ে প্রায় ব্যবসা নিয়ে কঠিন সময় পাড় -করতে হয়েছে। বেসরকারী চাকুরী জীবি অনেকেই চাকুরী হারিয়েছেন। আবার কেউ শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। আবার অনেকে পেশা বদল করেছেন। রাস্তা-ঘাট কলকারখানা চালু হওয়াতে ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হলেও শিক্ষা -প্রতিষ্ঠান কেন্দ্রীক ব্যবসায়ীদের অবস্তা এখন করুন। বইয়ের দোকান, স্টেশনারীর দোকান, ছোট-খাটো সাইবার ক্যাফে, ক্রেস্টের দোকান, শিক্ষার্থীদের ড্রাস তৈরি করে (টেইলাস) এবং প্রতিষ্ঠানের পাশের হোটেল ব্যবসার করুন অবস্থা বিরাজ করছে।

নথবেঙ্গল মোড় এলাকার কম্পিউটার দোকানদার ইব্রাহিম সাকিব ও রাজুর সাথে কথা হলে তারা জানান, আগের মতো কাম- কাজ নেই। তাই বসে বসে সোশ্যাল মিডিয়ার ব্রাউজ করছেন। তারা আরো জানান, ব্যবসা বলতে আমাদের কোন কিছু নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। করোনা মহামারির কারনে আমাদের ব্যবসা ধংসের দ্বারপ্রান্তে । মূলতঃ ব্যবসাটা শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীক। আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই বেকার হয়ে পড়েছে। ঘর মালিক কে ভারা দিতে পারে না। এছাড়া রাস্তায় গিয়ে রিকসা চালাতেও পারছে না। আবার কোন ব্যাংক লোন দিবে না। ফলে তারা কঠিন সংকটময় সময় পাড় করছেন। ক্রেস্ট ব্যবসায়ী রতন মিয়া জানান, আগের মতো তেমন অনুষ্ঠান হয় না। যার কারনে দোকানে বেচা- বিক্রি নেই। স্টেশনারী ব্যবসায়ী ফারক আহম্মেদ জানান, আগের মতো বিক্রি এখন আর হয় না। কঠিন সময় পাড় করছি। একই অবস্তার কথা জানায়, বই ব্যবসায়ীরা। সব মিলে শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীক ব্যবসায়ীরা কঠিন সংকটের দিকে পড়েছেন। তারা দুঃখ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, সাথে কপালও পুড়ছে। আবার করোনার দ্বিতীয় ছোবল আশংকা করা হচ্ছে। এতে কি হবে তা নিয়ে টেনশনে দিন কাটছে। তারা এব্যাপারে সরকারের সহযোগিতাও চায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net