1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কারাগারে এক কয়েদীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

কারাগারে এক কয়েদীর মৃত্যু

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৭৩ বার

কিশোরগঞ্জ জেলা কারাগারে শাহীন মিয়া (৫০) নামে এক কয়েদী মারা গেছেন। কারাগারে অসুস্থ হওয়ার পর শনিবার (৬ মার্চ) বেলা ১১টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জেলার ভৈরব পৌরসভার জগন্নাথপুর মধ্যপাড়ার শাহজাহান মিয়ার ছেলে। তার কয়েদী নং ৯১৯৭/এ। কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় পৃথক দু’টি হত্যা মামলায় তার ৬০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সাজা খাটা অবস্থায় সেখান থেকে গত ২০ জানুয়ারি তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছিল বলে কারাসূত্র জানিয়েছে।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার নাশির আহমেদ জানান, শনিবার (৬ মার্চ) সকালে কয়েদী শাহীন মিয়া বুকে ব্যথা অনুভব করার কথা জানালে সাথে সাথে সকাল ১০টা ১০মিনিটে তাকে কারাগার থেকে বের করে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজনদের জানানো হয়েছে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সন্দীপন সাহা জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সম্ভবত তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার বুকে ব্যথা ও ঘাম হয়েছিল বলে রোগীর সাথে আসা কারাগারের লোকজন তাকে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net