1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ১৩ জনের যাবজ্জীবন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ১৩ জনের যাবজ্জীবন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪০৫ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষক তাজুল ইসলাম হত্যা মামলায় ২ জনের ফাঁসি ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সাজাপ্রাপ্ত সকল আসামিকে এক লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে।

মামলার অপর আসামি সোহেল রানার বয়স কম হওয়ায় তার বিচার হবে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে। কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আ. রহিম সোমবার (১৫ মার্চ) সকালে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন, সাইকুল ইসলাম ও গোলাপ মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সাইদু, আ. হামিদ, আ. রহিম, বাদল মিয়া, মোস্তফা, মিজান, সুলতান, রায়হান, হাবিব, ফারুক, জলে বেগম, আনিসা বেগম ও হেনা বেগম।

আসামিরা সবাই একে অপরের আত্মীয়। তাদের মধ্যে মিজান ও সুলতান পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আ: ছাত্তারের ছেলে কৃষক তাজুল ইসলামের সাথে একই এলাকার সাইকুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে ২০১১ সালের পহেলা জানুয়ারি দুপুরে বাড়ির পাশে জমিতে হালচাষ করার সময় তাজুল ইসলামের ওপর হামলা করেন আসামিরা। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাত ও পিটুনিতে ঘটনাস্থলে মারা যান কৃষক তাজুল ইসলাম। আহত হন আরও কয়েকজন।

এ ঘটনায় নিহতের মেয়ে মালা বেগম বাদী হয়ে একই দিন ১৬ জনকে আসামি করে কটিয়াদী থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১১ সালের ৫ মে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কটিয়াদী থানার ওসি মো. ফরিদ আহমেদ। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতে রায় ঘোষণা করা হয়।

এদিকে রায়ে খুশি মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছে আসামিপক্ষ।

মামলার বাদী মালা বেগম জানান, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ রায়ে আমরা খুশি। দ্রুত রায় কার্যকরের দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net