1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ৩০ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ৩০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৪৭ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিলের সময় পুলিশের সঙ্গে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর থেকে শহরের একরামপুর, পুরান থানাসহ আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ার-সেল ও শটগানের ফাঁকা গুলি ছোঁড়ে।

পুলিশ জানায়, সকাল ১২ টার দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের একরামপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি পুরান থানা এলাকায় গেলে পুলিশ বাধা দেয়। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষের পর শহরে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কিশোরগঞ্জে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘পুলিশের অনুমতি ছাড়া হাজার খানেক বিএনপি নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মিছিল বের করে। বাধা দিলে তারা পুলিশকে লক্ষ করে পাথর ছুঁড়ে। এসময় এক পরিদর্শকসহ বেশ কয়েকজন আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।‘

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ মিছিলে হামলা করে। এতে দলের অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়।’

প্রসঙ্গত, গত রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের ডাকা হরতালের সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মিছিলকারীরা। এ দিন রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপি ও সদর উপজেলা অফিসের আসবাবপত্র রাস্তায়ে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনার পর থেকে শহরে উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net