https://www.dailyshamolbangla.com/
ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি ও পার্শ্ববর্তী সরকারি খালের পাড় কেটে ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহ করার অপরাধে জরিমানা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
শনিবার (৬ মার্চ) উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়ায় অবস্থিত মেসার্স গাউছিয়া অটো ব্রিকসকে ২লক্ষ টাকার এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফ উল্লাহ্।
তিনি বলেন- ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এধরনের কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
হাটহাজারী মডেল থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহায়তা করেন।