1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণগেল ২ যুবকের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

গোবিন্দগঞ্জে উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণগেল ২ যুবকের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৮১ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা|
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে ২ যুবক নিহত হয়েছেন। এতে বাসের অন্তত: ১০ যাত্রী আহত হন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার ফাসিতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের ফিরোজ কবির (৩০) ও একই গ্রামের মোহন মিয়া (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকের যাত্রিবাহী একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০ টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁসিতলা বাজার এলাকায় উল্টে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি ইজিবাইক-সিএনজিকে চাপা দেয়। এতে ইজিবাইক ও সিএনজিতে থাকা দুই যুবক নিহত হন।

নিহতদের মধ্যে ফিরোজ সিএনজি চালিত অটোরিকশা চালক ও মোহন স্থানীয় শ্যামলী বেকারীর বিক্রয় প্রতিনিধি-ইজিবাইক চালক।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net