1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে বাড়িতে বোমা বিস্ফোরণে নিহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

গোবিন্দগঞ্জে বাড়িতে বোমা বিস্ফোরণে নিহত ৩

প্রতিনিধি, গাইবান্ধা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩১৫ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ করে এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের ওই বাড়ির মালিক বোরহান উদ্দিন প্রধান (৩৬), একই গ্রামের কবির মিয়ার ছেলে অহেদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের সোবহান মিয়া (৪০)। তাৎক্ষনিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার কয়েক মিনিট আগে ২-৩ জন অপরিচিত ব্যক্তি বোরহান উদ্দিনের বাড়িতে যায়। এর কিছুক্ষণ পর বাড়ির মধ্যে শোরগোল ও বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন হতচকিত হয়ে পড়েন। বিকট শব্দে বোরহান উদ্দিনের একটি ঘরের টিনের চাল উড়ে যায়। এসময় আহত অবস্থায় পালানোর সময় এলাকাবাসী একজনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে বাড়িটি ঘেরাও করে রাখে।

তবে কি কারণে কেন বিস্ফোরণ ঘটনা ঘটলো এবং কি বিস্ফোরণ ঘটলো সে বিষয়ে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আজ বিকেলে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম মুঠোফোনে জানান, পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান বলেন, ঘটনার কারণ এখন বলা যাচ্ছে না। এখানে সিআইডির টিম ও বিস্ফোরক বিষেশঞ্জ দল না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net