1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চলমান প্যাচ ওয়ার্কের সুফল নগরবাসী উপভোগ করছে : মেয়র - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

চলমান প্যাচ ওয়ার্কের সুফল নগরবাসী উপভোগ করছে : মেয়র

এম আর আমিন,চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২৭৬ বার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চেীধুরী নগরবাসীকে আশ্বস্ত করেছেন যে, দায়িত্ব গ্রহনের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার ভিত্তিক প্যাচ ওয়ার্ক কার্যক্রমের আওতায় পরিচ্ছন্নতা ও মশক নিধন এবং বেহাল সড়ক মেরামত অভিযান নাগরিক দুর্ভোগ লাঘবে যথেষ্ট সহায়ক হবে।

তিনি বলেন, চলমান প্যাচ ওয়ার্ক কার্যক্রমে পরিচ্ছন্ন ও প্রকৌশল বিভাগের সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারী ও জনবল সার্বক্ষণিক ভাবে মাঠে রয়েছেন। তাই এর সুফল নগরবাসীর জন্য সহজলভ্য হবে। তিনি আজ নগরীর বিভিন্ন ওয়ার্ডে চলমান প্যাচ ওয়ার্কে নিয়োজিত কর্মকর্তা ও জনবলের কার্যক্রম ওয়াটস আপে সংযুক্ত হয়ে নগরবাসীর উদ্দেশ্যে একথা বলেন। তিনি আরো বলেন, চলমান প্যাচ ওয়ার্ক কার্যক্রমের প্রভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম আগের চেয়ে ভাল এবং মশক প্রজননের হার ও মাত্রা অনেকাংশে কম। মশক নিধনের জন্য ছিটানো ওষুধের গুণমান ও কার্যকারিতা যাচাই ও বিশেষায়িত মতামত গ্রহণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কীট,পতঙ্গ তত্ত্ববিদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। তিনি নগরবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, নগরীর কোন সমস্যা বা দূর্ভোগ দৃশ্যমান হলে তা আমাকে অবহিত করলে তাৎক্ষনিকভাবে তার সমাধানে উদ্যোগী হবো। আজ শুক্রবার আন্দরকিল্লা, সিরাজদ্দৌল্লা রোড, আগ্রাবাদ, বাকলিয়া এলাকায় প্যাচ ওয়ার্ক ও পরিচ্ছন্ন কাজে অংশগ্রহন করেন, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, আবু সিদ্দিকী, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী,পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, প্রকৌশলী তৌহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net