1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৯০ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যােগে আলোচনা সভা ও কেক কেটে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।

রবিবার (৭ মার্চ) বিকেলে মিয়াবাজার পুলিশ ফাঁড়ির হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আলোচনা সভা ও কেক কেটে আনন্দ উদযাপন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো: আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদের, সদস্য জসিম উদ্দিন, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: মাসুম বিল্লাহ, ঘোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম কবির, সার্জেন্ট মাহমুদুন্নবী, এএসআই গোলাম জিলানী, এটিএসআই আবু রায়হান।

বক্তারা বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া নানা পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী, সরকারের মন্ত্রী সভার সকল সদস্য সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসআই মো: খোকন মিয়া, এএসআই দ্বীন ইসলাম, স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম খোকন, হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও ফাঁড়ীর পুলিশ সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কনস্টেবল ফজলুল কাদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net