1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে পিটিয়ে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম

ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে পিটিয়ে হত্যা

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩১৯ বার

নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে পারিবারিক দ্বন্দের কারণে ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের ৮দিন পর বাড়ির পাশের পুকুরের মাটিতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ।

নরসিংদীর মাধবদীর মহিষাশুরা ইউনিয়নের দাইরের পার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মাধবদী থানার দাইরের পাড় গ্রামের সানাউল্লাহ মিয়ার ছেলে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা এবং ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, চলতি মাসের ২ তারিখ রাতে নিহত সোহাগ নেশা জাতীয় দ্রব্য পান করে বাড়িতে আসে। ওই সময় সোহাগ তার মায়ের সাথে রাগারাগি ও গালিগালাজ করে। এক পর্যায়ে সোহাগ উত্তেজিত হয়ে তার মাকে মারধর করতে থাকে। এতে তার বাবা বাধা দেয়ার চেষ্টা করলে তাকেও মারধোর করে।

একপর্যায়ে ছোট ভাইয়ের স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টাও করে সোহাগ। এসময় ছোট ভাই জহিরুল ক্রিকেট ব্যাট দিয়ে সোহাগের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনা চাপা দিতে নিহতের লাশ বাড়ির পাশে একটি পুকুর পাড়ে মাটি চাপা দিয়ে লাশ গুম করে রাখে।

এদিকে সোহাগকে দেখতে না পেয়ে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন করে বিষয়টি অবহিত করেন। পরে মাধবদী থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেন। এরই মধ্যে মাধবদী থানা পুলিশ নিহতের ছোট ভাইদের দুই স্ত্রীকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য মতে মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে মাটি খুড়ে নিহত সোহাগের মরদেহ উদ্ধার করা হয়।

মাধবদী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর লাশটিকে গুম করে রাখা হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net