1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানা আয়োজনে মাগুরায় ইফা'র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও শিশু দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ

নানা আয়োজনে মাগুরায় ইফা’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও শিশু দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪২০ বার

নানা আয়োজনে মাগুরায় ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৭ মার্চ বুধবার সকালে ইসলামী ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে কোরআন খতম দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার সহকারী পরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ জনাব এবিএম মাহফুজুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রভাষক শাহ মুহাম্মদ সাইফুল্লাহ, জাতীয় ইমাম সমিতি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, মাগুরা জেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম রেন্টু, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আশরাফ, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইউনুস আলী, মাগুরা জেলা কেন্দ্রীয় কারাগার জামে মসজিদের ইমাম ও খতিব খন্দকার আবদুল্লাহ আল মামুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তাগণ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্ম শীর্ষক আলোচনা উপস্থাপন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net