1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পানিতে পড়ে শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা 

পানিতে পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ২৯৯ বার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলাধীন কচুয়া উপজেলার গজালিয়ায় পানিতে পড়ে বাঁধন কর্মকার নামে ৪ বছরের মাতৃহীন এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করে। শিশুটি তার ঠাকুরমার(পিতার মা) সাথে গজালিয়া বাজারের পাশে বাসায় থাকত। তার মায়ের অপমুত্যুর মামলায় বাবা বাপ্পী কর্মকার গত ২ বছর কারাগারে বন্দি।

ঠাকুমা শেফালী রানী জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি বাঁধনকে রেখে বাড়ির বাইরে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে তাকে না পেয়ে সন্ধান করতে থাকেন। একপর্যায়ে বাসার অদূরে একটি ডোবার মধ্যে তাঁর লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা খেলতে খেলতে পেড়িকাঁদায় ভরা ওই ডোবার মধ্যে পড়ে শিশুটির মৃত্যু হতে পারে।

শুক্রবার বিকেলে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন করার পর স্থানীয় শ্মশানে তার সৎকার করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা সংশ্লিষ্ট থানায় রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net