1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিপক্ষের হামলায় মুয়াজ্জিনসহ আহত দুই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

প্রতিপক্ষের হামলায় মুয়াজ্জিনসহ আহত দুই

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩০০ বার

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পূর্ব সায়েড়া জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ কামাল হোসেন ও তার স্ত্রী আসমা বেগম আহত হয়েছে। এসময় হামলাকারীরা রান্নাঘরে আগুন দেয় ও স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। শুক্রবার দুপুরে সদর উপজেলার পূর্ব সায়েড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ মোঃ কামাল হোসেন বলেন, দুপুরে আমরা নামাজ পড়তে যাই। এসময় প্রতিপক্ষ রমনা বেগম, তাসলিমা বেগম, নিহার বেগম, বাড়িতে হামলা চালায় এবং রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়। এসময় তারা ঘর থেকে সোনার কানের দুল, নগদ ৭ হাজার টাকা লুটে নেয়। বাধা দিতে গেলে আমার স্ত্রীকে মারধর করে। এবং বাইরে থাকা জিন্নাত শেখ, মাসুম শেখ, মামুন শেখ গাছপালা কেটে নিয়ে যায়। পরবর্তীতে আমি জিজ্ঞেস করতে গেলে আঃ মজিদ শেখ আমাকেও মারধর করে। তিনি আরো বলেন, বিগত ২০ বছর ধরে প্রতিপক্ষরা আমাদের উপর নির্যাতন চালাচ্ছে। মেম্বার, চেয়ারম্যানদের সাথে কথা বলেও কোনো ফয়সালা হয়নি। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করি।

বাগেরহাট মডেল থানার এসআই প্রদীপ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।তাদের দুই পক্ষের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net