ঢাকা   ১১:২৬:৪৯ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

বাসের চাঁপায় শিক্ষক নিহত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৮৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলার, মোল্লাহাটে বেপরোয়া চালিত বাসের চাঁপায় বাইসাইকেল আরোহী আবু হানিফ মোল্লা নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার দেড়বোয়ালিয়া সাগর ফিলিং স্টেশন সংলগ্ন মোড়ে খুলনা-মাওয়া মহাসড়কে এ এঘটনা ঘটে।

আবু হানিফ মোল্লা এ উপজেলার উদয়পুর উত্তরকান্দি এলাকার মৃত ইয়াকুব আলী মোল্লার ছেলে। তিনি কামারগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। প্রায় একবছর পূর্বে ওই বিদ্যালয় হতে অবসরপ্রাপ্ত হন।

আবু হানিফ মোল্লার সহকর্মী শিক্ষক জানায়, ঘটনার দিন সকাল ১১টায় চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মোল্লাহাট শিক্ষক সমিতির পূর্ব নির্ধারিত সভা ছিলো। উক্ত সভায় যোগ দিতে নিজ বাড়ি হতে বাইসাইকেলে যাওয়ার পথে বেপরোয়া গতির রূপসী পরিবহনের সোহাগ নামের ঢাকা মেট্রো-ব ১৪-৯৬১৯ নং বাস তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষক আবু হানিফ মোল্লার মৃত্যু হয়।

স্থানীয় মাদ্রাসাঘাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই শেখ আবুল হাসান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ঘাতক বাসটি আটক করে ক্যাম্পে আনা হয়েছে। এছাড়া বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি