1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিজ্ঞানলেখক ‘অনিক শুভ’ পেলেন ‘অভিযাত্রী লেখক সম্মাননা ২০২১’ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

বিজ্ঞানলেখক ‘অনিক শুভ’ পেলেন ‘অভিযাত্রী লেখক সম্মাননা ২০২১’

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৮৬ বার

বিজ্ঞানগল্প গ্রন্থ “বিজ্ঞানী রুদ্র ও টিকটিকির লেজ” এর জন্য মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘অভিযাত্রী লেখক সম্মাননা ২০২১’ পেলেন বিজ্ঞানলেখক ‘অনিক শুভ’। উক্ত গ্রন্থে মোট আটটি বিজ্ঞানগল্প রয়েছে। আকাশের লাল-নীল, বোবায়, তিন বন্ধুর ছাগল এক্সপেরিমেন্ট, ক্ষুধার গল্প, দোয়েলের পরীক্ষা ভীতি, বিজ্ঞানী রুদ্র ও টিকটিকির লেজ, লাশচুরি এবং ইপিলেপ্সি যার প্রত্যেকটি গল্প শিশু-কিশোর থেকে শুরু করে সবার মাঝে ইতিবাচক পরিবর্তন এবং সচেতনতা সৃষ্টি করবে। বইটি প্রকাশ করেছেন বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা “বলাকা প্রকাশন” এর স্বত্বাধিকারী লেখক ও গবেষক জামাল উদ্দিন।

বিজ্ঞানলেখক অনিক শুভ’র জন্ম সন্দ্বীপে। পেশায় ওষুধ বিজ্ঞানী। ওষুধ বিজ্ঞানের পাশাপাশি লেখালেখিতেও দারুণ সফল তিনি। লেখালেখির একাধিক ক্ষেত্রে তিনি তার দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন। গল্প, ফিচার, কলাম এবং বিজ্ঞান ও গবেষণা নিয়ে নিয়মিত লিখে যাচ্ছেন। এখন পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫’টি।

অভিযাত্রী একটি শিক্ষা ও সাহিত্যমূলক পত্রিকা। যেটি ২০১২ সালের মার্চ হতে নিয়মিত প্রকাশিত হচ্ছে এবং ২০২০ সাল হতে বিভিন্ন ক্ষেত্রে সম্মাননা দিয়ে আসছেন।

উল্লেখ্য যে, অনিক শুভ এর আগে ছোটদের জন্য লেখা বিজ্ঞান গ্রন্থ ‘ভয়ংকর গিরগিটি ভাইনোসর’ এর জন্য পেয়েছেন রমজান আলী মামুন স্মৃতি শব্দশিল্প প্রকাশন বেস্ট সেলার পুরস্কার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net