1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে ভোগ্যপণ্যের বাজার অস্থির! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে ভোগ্যপণ্যের বাজার অস্থির!

এম আর আমিন,চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৬৯ বার

চট্টগ্রাম পাইকারি বাজার খাতুনগঞ্জে রোজার আগে সিন্ডিকেটের কারসাজিতে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে অধিক মুনাফার নেশায় মাতোয়ারা হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। এমনটাই অভিযোগ তুলেছেন সাধারণ ক্রেতারা। অপরদিকে রোজার আগেই ক্রেতারা বেশি পণ্য কিনে মজুদ করায় দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের।

এপ্রিলের মাঝামাঝি শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। অথচ দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে উত্তাপ ছড়াতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারে। ভোজ্য তেল, চাল, চিনি, খেঁজুর, ডাল, ছোলা, গুঁড়া দুধ সবকিছুই বিক্রি হচ্ছে বাড়তি দামে। ভোজ্যতেল বিক্রিতে সরকার দাম নির্ধারণ করে দিলেও তা আমলে নিচ্ছে না কেউই।

চট্টগ্রামে ব্যবসায়ীরা জানান, ভোগ্যপণ্য আমদানির সংকট নেই। তবে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় আমদানিকারকরাও বাড়তি দামে পণ্য আমদানি করতে হচ্ছে। পাশাপাশি জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় দাম বৃদ্ধির অন্যতম কারণ।

সরকার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিলেও সেদিকে কর্ণপাত করছেন না কোন ব্যবসায়ী। পণ্যের দাম নিয়ন্ত্রণে কোন কার্যকরী পদক্ষেপ এখনো চোখে পড়েনি। অথচ ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষরা।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, রমজানে ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যায়। রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠনেরও উদ্যোগ নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, বাড়তি দামে ভোগ্যপণ্য বিক্রি হচ্ছে এমন অভিযোগ আমাদের কাছে আসছে। তাই পণ্যের বাজার নিয়ন্ত্রণে অতি শীঘ্রই বাজার মনিটরিং শুরু হবে। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net