1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভারতে কোরআনের ছাব্বিশটি আয়াত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন রিটের প্রতিবাদে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

ভারতে কোরআনের ছাব্বিশটি আয়াত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন রিটের প্রতিবাদে

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ২৮১ বার

ভারতের শিয়া নেতা ওয়াসিম রিজভী কর্তৃক পবিত্র কোরআনের ছাব্বিশটি আয়াত বাতিলের দাবীতে আদালতে রিট করার প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে যুব ওলামা পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা শেখ মহিউদ্দিন মাহদী বিল্লাহ বলেন, ভারতে শিয়া নেতা ওয়াসিম রিজভী কর্তৃক কোরআনের ছাব্বিশটি আয়াত বাতিলের দাবিতে আদালতে রিট করা হয়েছে। এটা স্পষ্টতই কোরআনের অবমাননা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আমি কোরআন নাযিল করেছি এবং আমিই এর হেফাজতকারী। সুতরাং কোরআন বিকৃত হওয়ার বা করার কোন সুযোগ নেই। কেউ যদি এই অপচেষ্টা করে তাকে কঠোর হস্তে দমন করা হবে। অবিলম্বে এই রিট আবেদন প্রত্যাহার অথবা আদালত কর্তৃক রিট খারিজ না করলে গণ আন্দোলন করা হবে বলে হুশিয়ারী দেন তিনি।

সংবাদ সম্মেলনে মাওলানা রমিজ উদ্দিন, মোঃ জাহিদুল রহমান, হাফেজ রবিউল ইসলাম, হাফেজ মোঃ আরমান হুসাইন, মূসাসহ স্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net