ঢাকা   ০৭:২৩:৫১ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

ভোলায় সেফটি ট্যাংকির ভিতরে ৩ শ্রমিকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৬০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে নির্মানাধীন ভবনের সেফটি ট্যাংকির ভেতরে ঢুকে কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার চাচড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি টিম নিহতদের লাশ উদ্ধার করেছে। শ্রমিকদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আজ রোববার সকালে তমা কনাস্টশনের ঠিকাদারি প্রতিষ্ঠান উপজেলার চাচড়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকির কাজ করছিলো।

খবর পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতরা সবাই ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

তমা কনাস্টশনের ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজের আসাদ জানান, দূর্ঘটনার কথা শুনেছি। আমরা আমাদের দিক থেকে দ্রুত পদক্ষেপ নিচ্ছি। তাছাড়া ঘটনা কি সেটা না শেষ করে কোন কিছুই বলতে পারব না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি