1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ইসলামিক ফাউন্ডেশন এর ৪৬তমপ্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান

মাগুরায় ইসলামিক ফাউন্ডেশন এর ৪৬তমপ্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪১৯ বার

মাগুরায় ইসলামিক ফাউন্ডেশনের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা কার্যালয়ের আয়োজনে মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামীক ফাউন্ডেশন মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু নাসের বাবলু, মাগুরা পৌরসভার মেয়র মোঃ খুরশিদ হায়দার টুটুল, মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এবিএম মাহফুজুর রহমান।

আলোচনা সভায় বক্তাগণ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও ইসলাম প্রচার প্রসারে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন জাতির পিতার হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘ ছেচল্লিশ বছর ধরে বাংলাদেশের উন্নয়নকল্পে ইসলামের প্রচার-প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার জন্য বিভিন্ন প্রকল্প অব্যাহত রেখেছে।

আলোচনা সভা শেষে সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এবিএম মাহফুজুর রহমানের বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net