1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুর প্রেস ক্লাব ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুর প্রেস ক্লাব ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

মােঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ২৬৬ বার

মাগুরার শ্রীপুর প্রেস ক্লাব ভবনের ছাদ ঢালাইয়ের কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে । ০৫ ফেব্রুয়ারী শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এ ঢালাই কাজের উদ্বোধন করেন । শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, দৈনিক বর্তমান পত্রিকার মাগুরা প্রতিনিধি ইব্রাহিম আলী মোনাল, দৈনিক যুগান্তর ও ইনডিপেনডেন্ড টেলিভিশনের মাগুরা প্রতিনিধি আবু বাসার আখন্দ, বাসসের জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মিয়া শাহাদত হোসেন, শ্রীপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও সমাজ কর্মী মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক আইয়ুব হোসেন খান, জিয়াউর রহমান, লেনিন জাফর, বিকাশ বাছাড়, শেখ মোঃ মুজাহিদ, জুয়েল রানা, সৈয়দ তাসিম জামান, জিল্লুর রহমান সাগর ও মোঃ জুলফিকার আলী।
উদ্বোধন শেষে শ্রীপুর সরকারি কলেজ মসজিদের প্রধান খতিব হাফেজ মাওলানা মোঃ আবদুল কাইউম এর পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net