1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের এয়াছিননগরে আজিমুশশান মাইজভাণ্ডারী মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

রাউজানের এয়াছিননগরে আজিমুশশান মাইজভাণ্ডারী মাহফিল অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ২১৮ বার

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এয়াছিন নগর দায়রা শাখার উদ্যোগে আতায়ে রাসুল গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতী হাসান সাঞ্জেরী (রহ:) ‘র বার্ষিক ওরশ ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:)”র স্মরণে আজিমুশশান মাইজভাণ্ডারী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ ) বাদে আছ হইতে এয়াছিন নগর ফকির টিলা এলাকায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এয়াছিন নগর দায়রা শরীফ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয় কামিল এম .এ মাদ্রাসার আরবী প্রভাষক হযরতুল আল্লামা মুফতি ফখরুদ্দিন চাঁদপুরী, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম বায়েজিদ শান্তিনগর শাহী জামে মসজিদের খতিব আল্লামা মুজিবুল হক মাইজভাণ্ডারী। সংগঠনের সভাপতি আবু তৈয়ব মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ সভাপতি শেখ মুজিবুল বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মাষ্টার, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সমন্বয়কারী সাদিকুজ্জামান শফি, আনিসউল খান বাবর, ইউপি সদস্য আবু তৈয়ব।সংগঠনের সাধারণ সম্পাদক আজগর হোসেন টিপু ও জামাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় মাহফিলে তকরির করেন আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী, রাউজান আল্লামা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, আল্লামা ফরিদুল আলম মাইজভাণ্ডারী, আল্লামা আব্দুল কাদের, আলহাজ্ব মাওলানা আইয়ুব আলী আনসারী। উপস্থিত ছিলেন কাজী আসলাম উদ্দীন, জাফর আহম্মদ, খালেক সওদাগর, আহমদ চ্ছাপা, তছলিম উদ্দীন, খোরশেদুল আলম, আবছার উদ্দীনসহ অনেকেই। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net