1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে স্ত্রী ডির্ভোস দেয়ায় প্রবাসী স্বামীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

রাউজানে স্ত্রী ডির্ভোস দেয়ায় প্রবাসী স্বামীর আত্মহত্যা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪০২ বার

চট্টগ্রামের রাউজানে প্রবাসফেরত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম মো. আলমগীর (২৫)। মঙ্গলবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় পৌরসভার গহিরা ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত ওই এলাকার মৃত বিল্লালের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আলমগীর তার একতলা বাড়িতে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরে তার মা ফাতেমা বেগম খন্তা দিয়ে বাড়ির দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আলমগীরকে নামিয়ে আনেন। স্থানীয়রা তাকে গহিরা জে.কে. মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, আড়াই বছর আগে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওযার্ডের খৈয়াটিলা এলাকার জেরিন নামের এক নারীকে বিয়ে করেন আলমগীর। ৮ মাস আগে দুবাই থেকে একেবারে দেশে চলে আসেন তিনি। এরপর থেকে আর্থিক অভাবের কারণে প্রায় সময় স্বামী-স্ত্রী দু’জনের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো। পারিবারিক অশান্তির কারণে দুইমাস আগে আলমগীরকে ডিভোর্স দেয় তার স্ত্রী জেরিন। এ কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজন ও প্রতিবেশীরা।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন,‘ আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net