ঢাকা   ০৯:৫০:০৮ এএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

রাউজানে ৫তম আজিমুশশান মাইজভাণ্ডারী ত্বরিকত শীর্ষক সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩১৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
রাউজানে ঈদে মিলাদুন্নবী (দ:),ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:)’র চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে ৫ তম আজিমুশশান মাইজভাণ্ডারী ত্বরিকত শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২মার্চ) চিকদাইর উত্তর পাঠানপাড়া হযরত দলিল শাহ্ মাজার প্রাঙ্গণে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর শাখা- ২ এর আওতাধীন ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আক্কাস উদ্দীন মানিক। উদ্বোধক ছিলেন চিকদাইর উত্তর পাঠানপাড়া মোহাম্মদ হাসেম জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা মুহাম্মদ এহসান কাদের, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম পতেঙ্গা তৈয়্যবিয়া তাহেরিয়া জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা সোলাইমান আলী রজবী। মহিন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দীন, ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম কাজী দেউরি কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী, আল্লামা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, হাফেজ মোহাম্মদ মেজবাহ উদ্দীন। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ, মোঃ লোকমান, সোলাইমান, রিদুয়ান, মনির হোসেন, নাজিম উদ্দীন, মোহাম্মদ সোহেল, মোবারক হোসেন, এসকান্দর, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ সিরাজ প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি