1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে সড়ক ভেঙ্গে খালে,আতঙ্কে পথচারীরা ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান

রাঙ্গাবালীতে সড়ক ভেঙ্গে খালে,আতঙ্কে পথচারীরা !

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩১৩ বার

কয়েকবছর আগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তুলাতলি বাজার সংলগ্ন স্লুইস এর পাশদিয়ে তুলাতলি থেকে গাইয়াপাড়া এলজিইডির আরসিসির একটি সড়ক র্নিমান করা হয়। স্লুইসগেট সংলগ্ন এলাকায় সড়কটির একাংশ ভেঙ্গে স্লুইজের খালে পরে গেছে। এতে আতঙ্কে আছে পথচারীরা। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। বিভিন্ন সময় ঘটছে দূর্ঘটনা। রাঙ্গাবালী উপজেলা থেকে কলাপাড়ার যেতে হলে বড়বাইশদিয়ার গাইয়াপাড়া থেকে লঞ্চ যোগে যাতায়াত করতে হয়। আর রাঙ্গাবালী থেকে গাইয়াপাড়া যেতে একমাত্র সড়ক পথ এটি। বড়বাইশদিয়ার একমাত্র এই পাকা সড়কটির একাংশ ভেঙ্গে যাওয়ায় চলাচলে দিনদিন বাড়ছে আতঙ্ক। তুলাতলি বাজারের স্লুইস দিয়ে পানি ওঠা নামানোর কারনে তীব্র স্রোতে সড়কটির নিচ থেকে মাটি সরে একসময় ভেঙ্গে পরে স্লুইস সংলগ্ন সড়কটির একাংশ। এতে ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন।

স্থানীয়রা জানান, তুলাতলি বাজারের কাছের সড়কটি ভেঙ্গে যাওয়ার কারনে মটরসাইকেল ছাড়া অন্যসব যানবাহন চলাচলে দুষ্কর হয়ে পড়ছে। মটরসাইকেলও চলছে ঝুঁকি নিয়ে। তারা আরো জানান, যানবাহন চলাচলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসনাত আবদুল্লাহ বলেন, রাস্তার নিচের মাটি সরে যাওয়ায় বড় ধরনের গাড়ি মাহিন্দ্রা, ট্রলি চলাচলের কারনে সড়কটি ভেঙ্গে গেছে। উর্ধতন কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।
রাঙ্গাবালী উপজেলা প্রকৌশলী মিজানুল কবির বলেন, সড়কটি কয়েকবছর আগে করা হয়েছে। এখন আমাদের কোন বাজেট নাই, বাজেট হলে কাজ করে দিবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net