1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম

রামগড়ে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৮৭ বার

জেলার রামগড়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহনে দিনব্যাপী এক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মাসুদ মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্য কাউন্সিলর কনিকা বড়ুয়া।

কর্মশালায় প্রশ্রুত্তোর পর্বে অংশ নেন সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, শিক্ষিকা নাজমা আক্তার ও রামগড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন।

কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম শাখার কর্মকর্তা মো: রফিকুল ইসলাম পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।

এসময় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net