1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে বাড়ীর সীমানা জের ধরে রাতে বসত বাড়ি-ভাংচুর ও লুটপাট - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

লাকসামে বাড়ীর সীমানা জের ধরে রাতে বসত বাড়ি-ভাংচুর ও লুটপাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ২৭০ বার

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে বাড়ীর সীমানা জের ধরে রাতে বসত বাড়ি-ভাংচুর,লুটপাট বাড়িতে নারী ও বাচ্চাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৪ মার্চ) রাতে এ হামলার ঘটনা ঘটেছে উপজেলার মুদাফরগুন্জ উত্তর
ইউনিয়নে চিকুনিয়া উত্তর পাড়া গ্রামের সিরাজ মিয়া ও ছেলে জসিম মিয়ার বাড়ীতে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনার স্থলে আসেন।
এ ঘটনার ভুক্তভোগী জসিম মিয়ার স্ত্রী লতিফা বেগম বাদী হয়ে (১৫ মার্চ) সোমবার স্থানীয় মাহমুদ,ফাহিম,ইসমাইল ও লিটন মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার মুদাফরগুন্জ উত্তর ইউনিয়নে চিকুনিয়া উত্তর পাড়ার সামছুল হকের ছেলে লিটন মিয়ার
সাথে একই বাড়ির সিরাজ মিয়া ও ছেলে জসিম মিয়ার মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় সামাজিক সালিশ ধরবার ও হয়েছে। রবিবার (১৪ মার্চ) রাতে প্রতিপক্ষ সামছুল হকের ছেলে লিটন মিয়া ও মাহমুদের নেতৃত্বে স্থানীয় ১০/১৫ লোকজন দলবদ্ধ ভাবে লাঠিশোটা, দেশিও অস্ত্রসস্ত্র নিয়ে সিরাজ মিয়া ও ছেলে জসিম মিয়ার বসত বাড়ীতে হামলা ভাংচুর চালায়। ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা লুটপাট শুরু করে হামলাকারীরা। সিরাজ মিয়া তার ছেলে জসিম মিয়ার ও স্ত্রী লতিফা বেগম বাঁধা দিলে তাদেরকে এবং শিশু বাচ্চাদেরকে মারধর করে মোবাইল ফোন ও স্বর্নকার হাতিয়ে নেয়। এ সময় তাদের আত্নচিৎকারে পাশের বাড়ীর লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
সোমবার বিকালে এ বিষয়ে লাকসাম থানা (ওসি) নিজাম উদ্দিন বলেন, লতিফা বেগম বাদী হয়ে একটি অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net