1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে বাড়ী পুড়িয়ে দেয়ার অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

লালমনিরহাটে বাড়ী পুড়িয়ে দেয়ার অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৪৯০ বার

লাভলু শেখ স্টাফ রিপোর্টার, লালমনিরহাট |
লালমনিরহাটে বাড়ী পুড়িয়া দেয়ার অভিযোগে আমিনুর নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেন মোছা: ভুল্লি বেগম নামের একজন বিধবা মহিলা।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ঢাকনাই (কুড়ারপাড়) গ্রামের মৃত্যু ছনে মামুদের বিধবা স্ত্রী মোছা: ভুল্লি বেগম এর বাড়ীতে একই এলাকার মো: আকবর আলীর ছেলে কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্য মো: আমিনুর (২৮) তার ছোট ভাই আরিফ (২৫), মো: আকবর আলী (৫৫), মো: মোকতার হোসেনের ছেলে মো: সেলিম (৩৫), মো: শাহ—জাহান (২৮, মো: শাহানুর (৪০), মো: সেরাজুল (৩৩) সহ অজ্ঞাত ১৫/২০ জনের সন্ত্রাসীদল পুর্ব শত্রুতার জের ধরে মোছা: ভুল্লি বেগমের বাড়ী ভাংচুর ও লুটপাটসহ নগদ ৩০ হাজার টাকা ছিনতাই ও বসতবাড়ীর মূল্যবান গাছ—পালা কেটে দেয় এবং মো: আবুল হোসেনের বাড়ীতে গ্যাস লাইটের আগুন দিয়ে বাড়ী পুড়িয়ে দেয়। সন্ত্রাসীরা দলবদ্ধ হয়ে কয়েকজনকে পিটিয়ে আহত করে। গত ১/১/২০২১ ইং তারিখে বিকাল ৩ টার ঘটনা হলেও আপোষের নামে টালবাহানা করলে অবশেষে ২ মাস ১৫ দিনের মাথায় মামলা দায়ের হয়। মামলাটি সোমবার রাতে পুলিশ সদস্য মো: আমিনুরসহ ১৫ জনকে আসামী করে রজু করা হয়েছে। মামলা নং—৩৯, তারিখ : ১৫/৩/২০২১ ইং। মঙ্গলবার ১৬ মার্চ লালমনিরহাট সদর থানার ওসি শাহালমের সাথে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে মামলাটি রজু হয়। আপোষের নামে কালক্ষেপন করছিল। সেজন্য বিলম্ব হলো। তবে সঠিক ভাবে তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সন্ত্রাসীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net