1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন

শরণখোলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৮৪ বার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত শরনখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তার প্রতিদ্ব›িদ্ব বিদ্রোহী প্রার্থী হয়েছেন একই দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। তারা দুইজনই উপজেলা সদর রায়েন্দা ইউনিয়নে প্রতিদন্ধিতা করবেন। বৃহস্পতিবার বিকেল ৫টা র্পযন্ত মনোনায়ন পত্র জমা দেয়ার শেষ দিনে নির্বাচন অফিস সুত্রে এ খবর নিশ্চিত হওয়াগেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, মনোনায়ন পত্র জমা দেয়ার শেষ দিনে শরণখোলার চারটি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১নং ধানসাগর ইউনিয়নে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, আওয়ামীলীগের মোঃ মাইনুল ইসলাম টিপু, ইসলামী আন্দোলনের মোঃ রুহুল আমিন। এছাড়া বিদ্রোহী সতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামীলীগ নেতা মোঃ বাবুল আকন ও মোঃ মহিম আকন।
২নং খোন্তাকাটা ইউনিয়নে আওয়ামীলীগের মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন, ইসলামী আন্দোলনের আবুল হাসান গাজী। এছাড়া বিদ্রোহী সতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মেজবা উদ্দিন খোকন, যুবলীগের সাবেক সভাপতি আবুল হোসেন নান্টু ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান জোমাদ্দার।

৩নং রায়েন্দা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা দলীয় এবং তার প্রতিদ্বন্ধি হিসেবে সতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।
এছাড়া ৪নং সাউথখালী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ মোজাম্মেল হোসেন ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।
জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন জানান, গত দুই বার আমি চেয়ারম্যান তাই দল নমিনেশন না দিলেও কর্মীদের চাপে মনোনয়নপত্র জমা দিয়েছি। তবে এখন পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা জানান, দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। কেউ দলের সিদ্ধান্ত অমান্য করলে তা সৃঙ্খলা ভঙ্গের সামিল হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net