ঢাকা   ১১:৩৭:৫৩ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

৪৯ বছর পর বাড়ীতে পাওয়া গেছে তার মুক্তিযোদ্ধার সনদপত্র ! পরিবারের স্বীকৃতির দাবী

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৭০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটে এক প্রয়াত এন এস আই সদস্যের বাড়ীতে তার মুক্তিযোদ্ধার সনদ পাওয়া গেছে। আর এখন পরিবারের দাবী প্রয়াত এই এন এস আই সদস্যকে মরণোত্তর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হোক।

জানাগেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার খাতাপারা এলাকায় বসবাস করে আসছেন প্রয়াত এন এস আই সদস্য শাহজাহান আলী মিলনের পরিবার।
আর সে বাড়ীর একটি আলমিরা থেকে পাওয়া গেছে ১৯৭২ সালে সাক্ষরিত পৃথক দুটি সনদ আর তাতে লেখা আছে ” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দেশ রক্ষা বিভাগ, স্বাধীনতা সংগ্রামের সনদপত্র নাম মোঃ শাহজাহান আলী মিলন। ২৭-১২-১৯৫৪ইং পিতার নাম মোঃ আবু তালেব প্রাঃ। গ্রামঃ ঝুরঝুরি, থানাঃ তারাশ, জেলাঃ পাবনা। স্বাধীনতা সংগামে বীর সৈনিক ৪নং ব্যাটালিয়ন ৪নং কোম্পানির অংশগ্রহণ করিয়া প্রান পন যুদ্ধ করিয়াছে অতএব আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি ইতি ৪নং ব্যাট্যালিয়ন, অধিনায়ক ৪নং কোম্পানী। তাং-৫/৩/১৯৭২। আরেকটি সনদে লেখা রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামঃ মোঃ শাহজাহান আলী মিলন, পিতাঃ আবু তালেব প্রাঃ, গ্রামঃ ঝুরঝুরি, থানাঃ তারাশ, জেলাঃ পাবনা অসহযোগ আন্দোলনের সময় উপরোক্ত ছেলে আমার সেচ্ছাসেবক বাহীনিতে যোগ দেয় এবং দেশের ও দশের জন্য প্রাণপণে যুদ্ধ করেছেন।

প্রয়াত এই এন এস আই সদস্য জন্মগ্রহণ করেছিলেন, সিরাজগঞ্জ জেলাধীন তাড়াশ উপজেলার ঝুরঝুরি গ্রামে। যুদ্ধকালীন সময় ছিলেন নানার বাড়িতে। তার ২ মামাও বীরদর্পে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধ সংগ্রামে। জনশ্রুতি আছে, ১৯৭১সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় তার নানার বাড়িতে পাক- হানাদার বাহিনী আগুন লাগিয়ে গোটা বাড়ি জ্বালিয়ে দিয়েছিল।

তার স্ত্রী ফজিলা খাতুন খালাতো বোন হওয়ায় পূর্ব পরিচিত ছিল বলে জানিয়েছেন তাঁর স্ত্রী। শাহজাহান আলী মিলনের স্ত্রী আরো জানান, চাকরি জীবনে তিনি রংপুর অঞ্চলের লালমনিরহাট ওকুড়িগ্রামের ভূরুঙ্গামারী, রৌমারী, রাজিবপুর সহ রংপুর শহরেও দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছিলেন।
তিনি আরো জানান, এন এস আই এ কাজ করার জন্য মাঝে মাঝেই খুঁজে পাওয়া যেত না তাকে। দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীনের পর বীরদর্পে এনএসআইয়ের মতো গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থায় কাজ করার পরে তাঁর মৃত্যুর পর এখন পরিবারের পক্ষ থেকে আমরা দাবি করি তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হোক।

বিষয়টি নিয়ে লালমনিরহাট মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন জানান, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে খোঁজ করে ওই সনদ সঠিক কি না তা যাচাই -বাছাই করে সেখানকার কমান্ড ব্যাবস্থা নিতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি