1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গুইমারাতে ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ২৯৩ বার

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
মুজিববর্ষের শপথ করি প্লাস্টিক দুষণ রোধ করি এ প্রgতিপাদ্যকে সামনে রেখে গুইমারাতে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ সোমবার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমিত বণিক,ব্যাবসায়ী ঝন্টু পাল, গুইমারা থানার ওসি তদন্ত মোঃ শফিকুর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা বেগম,প্রামথিক সহকারী শিক্ষা কর্মকর্তা ঝর্না চাকমা,আমার বাড়ি আমার খামারের প্রকল্প কর্মকর্তা সান্তনু মহাজন, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জায়নুল আবদীন,কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুশীল রঞ্জন পাল, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি ও সভার সভাপতি তাদের বক্তব্যে ভোক্তা অধিকার দিবসের তাৎপর্য ও আইনী পদক্ষেপের বিস্তারিত তুলে ধরে বলেন প্রান্তিক পর্যায়ে ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হলে সমন্বিতভাবে সকল আইনি পদক্ষেপ গুলোকে একটি কাঠামোর আওতায় নিয়ে আসা জরুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net