1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ার ইলিশিয়ায় ব্যক্তি মালিনাকাধীন রাইস মিল জবর দখলের অপচেষ্টার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ

চকরিয়ার ইলিশিয়ায় ব্যক্তি মালিনাকাধীন রাইস মিল জবর দখলের অপচেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩২১ বার

চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া বাজারে ব্যক্তি মালিনাকাধীন দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান ওয়াজেদীয়া রাইস মিল জবর দখলে নিতে অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ প্রতিষ্ঠন জবর দখলের মাধ্যমে বিশেষ ফায়দা লুটতে সংঘবদ্ধ হয়েছে একটি চক্র। চক্রটি রাইস মিল নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রকৃত মিল মালিক পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে হয়রানি করে আসছে। এমনকি হামলার ঘটনাও সংঘটিত করেছে দুর্লোভের বশবর্তী হওয়া এই চক্রটি।

মঙ্গলবার (৯মার্চ) রাত ৮টার দিকে সংশ্লিষ্ট রাইস মিলের অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগি পরিবার। ওই সম্মেলনে তাদের বক্তব্যে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগি মিল মালিক পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত আতিকুর রহমান মামুন মিয়ার সহধর্মীনি রোকসানা আক্তার ও তাদের একমাত্র ছেলে ইনকিয়াদুর রহমান আবিদ। এসময় মিল পরিচালনা কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। তারা সংবাদ সম্মেলনে জানান, এসব হামলা ও হুমকি-ধামকির উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় আইনানুগ সহযোগিতা পেতে কয়েকজন অজ্ঞাতনামাসহ ৪জন বিবাদীর নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগপত্র জমা দেন। ওই অভিযোগের বাদী হন মৃত আতিকুর রহমান মামুনের পুত্র ইনকিয়াদুর রহমান আবিদ। এতে একই এলাকার মৃত সোলতান আহমদ চৌধুরীর পুত্র হােছনে আলম নিয়ামত (৬০), মাশাফুল শাওন (৩০), মাশাফুল শাফাত (২৫) ও অফিফা (২৮)সহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করা হয় বলে তারা জানান।

অভিযোগপত্রের আলোকে ভুক্তভোগি পরিবার সংবাদ সম্মেলনে দাবি করেন, উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আম্মারডেরা এলাকার মৃত আতিকুর রহমান মামুনের মালিকানাধীন ওয়াজেদীয়া রাইস মিলটি পৈত্রিক মালিকানা সূত্রে তার ওয়ারিশগণ ভোগ দখলে রয়েছেন। কিন্তু তা জবর দখলে নিতে অভিযুক্তরা সংঘবদ্ধ ভাড়াটিয়া লোকজন নিয়ে গত ৫ ও ৬ মার্চ দফায় দফায় হামলা চালিয়েছে। তাতে ব্যর্থ হওয়ায় অভিযুক্তরা বর্তমানেও হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। এনিয়ে ভুুক্তভোগি পরিবার চরম নিরাপত্তহীনতায় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তাই তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে আইনী সহযোগিতা কামনা করেন।

এদিকে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন বলেন, ভুক্তভোগি পরিবারের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ভুক্তভোগি পরিবারকে আইনী সহযোগিতা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net