1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিচারকের কক্ষে ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা, আসামির ফাঁসি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বিচারকের কক্ষে ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা, আসামির ফাঁসি

কুমিল্লা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৪০১ বার

কুমিল্লায় বিচারকের খাস কামরায় বিচারকের সামনে এক আসামিকে কুপিয়ে হত্যার ঘটনায় এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ এ আদেশ দেন। আসামি মো.হাসান (২৩) কুমিল্লার লাকসাম উপজেলার ভোজপাড়া গ্রামের শহিদুল্লাহর ছেলে। সাত কার্যদিবস বিচার কার্য পরিচালনার পর এ রায় ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম।

সূত্র জানায়,২০১৯ সালের ১৫ জুলাই সকালে কুমিল্লার ৩য় আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজের এজলাস কক্ষে একটি সাক্ষ্য গ্রহণ চলাকালে ফাঁসির দন্ড প্রাপ্ত আসামি মো. হাসান চাকু উঁচিয়ে ফারুক (২৪)-কে ধাওয়া করে। ফারুক সম্পর্কে হাসানের মামাতো ভাই। দুজনেই অপর একটি হত্যা মামলার হাজিরা দিতে আদালতে অবস্থান করছিল।

এসময় আত্মরক্ষার্থে ফারুক এজলাসের মধ্য দিয়ে দৌড়াতে থাকে। হাসানও তাকে ধাওয়া করে ছুরিকাঘাতের চেষ্টা করে। একপর্যায়ে বিচারকের খাস কামরায় ঢুকে পড়ে ফারুক। সেখানে ঢুকে হাসান তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। কোতয়ালি থানা পুলিশ ও আদালতের লোকজন তাকে যতক্ষণে আটক করে, ততক্ষণে মারাত্মক জখম হয় ফারুক। ফারুককে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। ফারুক মনোহরগঞ্জের কান্দি গ্রামের ওহিদুল্লাহর ছেলে। এ ঘটনায় কুমিল্লার বাঙ্গরা বাজার থানার এএসআই ঘটনার প্রত্যক্ষদর্শী ফিরোজ আহমেদ কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন। ওই বছরের ১৮ আগস্ট কুমিল্লা আদালতে চার্জশিট দাখিল করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক প্রদীপ মন্ডল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net