1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জামায়াতে ইসলামী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা : দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন  লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন মাগুরায় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে ১০ শহীদের কবর জিয়ারত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী মোঃ মিজানুর রহমান মিলন গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল চাকুরী দেওয়ার কথা বলে অর্থহাতিয়ে নিয়ে, ভুক্তভোগী নামে মিথ্যা মামলা   এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান

মাগুরায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জামায়াতে ইসলামী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩৯২ বার

মোঃ সাইফুল্লাহ ; মাগুরায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখা। ২৮ মার্চ রবিবার ২০২১ মাগুরা শহরের স্থানীয় একটি মিলনায়তনে জেলা জামায়াতের উদ্যোগে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমীর অধ্যাপক এম বি বাকের এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য ও সাবেক মাগুরা জেলা আমীর আব্দুল মাতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাহাবুবুর রহমান, অধ্যাপক আশরাফুল আলমসহ আরো অনেকে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সম্মানী প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ১৯৭১ সালে দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের বীরত্বগাথা স্মরণ করা ও সাহসিকতাপূর্ণ ভূমিকা পালনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামী দিনে দেশের স্বাধীনতা এবং ইসলাম রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জামায়াত শিবিরের নেতা কর্মীদের মধ্যে আরো উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net