1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারীতে বন্যার্তদের উদ্ধার ও খাদ্য সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কমিটিতে জায়গা না পেয়ে ‘মসজিদে তালা মারার হুমকি টঙ্গীর এক বিএনপি নেতার’ ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

রাঙ্গাবালীতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

মাহমুদুল হাসান, পটুয়াখালী।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩০৮ বার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিজ ঘরের ভেতরে ওড়না পেঁচানো অবস্থায় রুবেল হাওলাদার (১৮) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মৌডুবি ইউনিয়নের মাঝের দেওর গ্রাম থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত রুবেল ওই গ্রামের আব্দুর রহিম হাওলাদারের ছেলে। পেশায় দিনমজুর ছিল সে।

জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রুবেলকে দেখে তার চার বছর বয়সী বোন রাবেয়া। পরে রাবেয়ার চিৎকারে পরিবারের অন্যরাসহ স্থানীয় লোকজন ছুটে আসে। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেলের মা শাহিনুর বেগম বলেন, জুমার নামাজ পড়ে জেলাপি নিয়ে রুবেল বাড়িতে এসে আমাকে ডাক দেয়। তখন আমি রান্না করছিলাম। কিছুক্ষণ পর রুবেলের গলায় ওড়না পেঁচানো দেখে রাবেয়া আমাকে ডাক দেয়। আমি এসে দেখি, হাঁটু ভাজ করে বসা অবস্থায় আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net