ঢাকা   ০৩:২৩:৫৫ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কক্সবাজারে নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৬৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের পর শুক্রবার ভোরে ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

উদ্ধার হওয়া ওই কিশোরের নাম মিজানুর রহমান (২৫)। সে পেশায় একজন টমটম চালক। সে পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল এলাকার মফিদুল আলমের ছেলে।

স্থানীয় বাসিন্দা মুজাহিদুল ইসলাম মাসুম বলেন, শুক্রবার ভোরেই সে নাফ নদীতে সহপাঠীদের নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরতে গিয়ে তারা একজন এক পাশে চলে যায়।

মাছ ধরার একপর্যায়ে সহপাঠীরা তাকে দেখতে না পেয়ে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মোজাফফর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে ছেলেটি মারা গেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি